‘ব্রাহ্মণবাড়িয়ার বাদুঘর এলাকায় দুই পক্ষের সংঘর্ষে ব্যবহারের জন্য গুলি পরিবহন করেছিলেন বলে পুলিশকে জানিয়েছেন ওই নারী।’
৬ মিনিট আগে
সর্বশেষ আপডেট: ৬ মিনিট আগে
নরসিংদীর রায়পুরা উপজেলায় ১৪০ রাউন্ড গুলিসহ এক নারীকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক নারীর নাম স্বপ্ন আক্তার (৪২)। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাদুঘর এলাকার মৃত আব্দুস সামাদের স্ত্রী।
মুজিবুর জানান, ভোররাত ৪টা ২০ মিনিটে উপজেলার মাহমুদাবাদ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা এনা পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাসের যাত্রী স্বপ্ন আক্তারের কাছে ১৪০ রাউন্ড গুলি পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়।
এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার বাদুঘর এলাকায় দুই পক্ষের সংঘর্ষে ব্যবহারের জন্য গুলি পরিবহন করেছিলেন বলে পুলিশকে জানিয়েছেন ওই নারী।’
‘ওই নারীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ তদন্ত করছে, এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনা হবে,’ যোগ করেন তিনি।
