বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর। প্রতি বছর মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কার হিসেবে ফুটবলারদের হাতে ওঠে এই পুরস্কার। ব্যালন ডি’অরের অনুষ্ঠান সাধারণত ফ্রান্সের রাজধানী প্যারিসেই হয়। তবে এবার বসেছে ইল্যান্ডে।
আজ সোমবার (২৬ অক্টোবর) দিনগত রাতে লন্ডনের বিখ্যাত প্যালাডিয়াম থিয়েটারে ২০২৫/২৬ মৌসুমের সেরা ফুটবলারের হাতে তুলে দেওয়া হবে ব্যালন ডি’অরের পুরস্কার।
আলোচনায় তিন নাম রিয়াল মাদ্রিদের ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পে, বায়ার্ন মিউনিখের ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন ও বার্সেলোনার স্প্যানিশ তরুণ তারকা লামিনে ইয়ামাল।
অনুষ্ঠানকে ঘিরে লন্ডনের প্যালাডিয়াম থিয়েটার ইতোমধ্যে তারায় তারায় খচিত। নানা জল্পনা-কল্পনা শেষে আটবার ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এসেছেন স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোকে সঙ্গে নিয়ে।
ইতোমধ্যে অনুষ্ঠানে পৌঁছে আলোচনায় থাকা তিন তারকা লামিনে ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে ও হ্যারি কেইন। দেখা গেছে ফরাসি তারকা উসমান দেম্বেলেকেও। মেসি সহ এই পাঁচজনই আছেন সেরা দশে।
সাবেক ফুটবলারদের মধ্যে ব্রাজিলিয়ান রোনালদো নাজারিও ও পর্তুগিজ লুইস ফিগোকে দেখা গেছে। দুজনেই সাবেক ব্যালন ডি’অর জয়ী। এছাড়াও যোগ দিয়েছেন আরও বেশকিছু সাবেক তারকা।
সংশ্লিষ্ট সংবাদ: ব্যালন ডি’অর
৪০ মিনিট আগে
৫৫ মিনিট আগে
১ ঘন্টা আগে
