ঢাকা,২৬ অক্টোবর-মাদ্রাসার শিক্ষাব্যবস্থা আধুনিকায়নে সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
সোমবার বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
আক্ষেপ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা দ্বীন শিক্ষা থেকে পিছিয়ে যাচ্ছি। এটা আমাদের জাতির জন্য কল্যাণকর নয়।’
আগামী দিনের শিক্ষাব্যবস্থায় ধর্মীয় শিক্ষাকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘নাহলে আগামীর যে বাংলাদেশ আমরা চাচ্ছি, সেটা পাবো না।’
এহসানুল হক মিলন আরও বলেন, ‘মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে কীভাবে আধুনিক করা যায়, সে জন্য আমরা অনেকগুলো উদ্যোগ নিয়েছি। আজকের সমাজে আমাদের বেঁচে থাকতে হলে শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়নের কোনো বিকল্প নেই।’
এস এম/ ২৬ অক্টোবর ২০২৬
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::মাদ্রাসার শিক্ষাব্যবস্থা আধুনিক করতে সরকারের নানা উদ্যোগ: শিক্ষামন্ত্রী first appeared on DesheBideshe.