নান্দাইলে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিয়েমুক্ত সমাজ গড়তে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ওসি আজহারুল ইসলাম। সোমবার গাংগাইল ইউনিয়নের নিভিয়াঘাটা ফাজিল মাদ্রাসা মাঠে নিভিয়াঘাটা মাদক নির্মূল কমিটির আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সংগঠনর উপদেষ্টা আব্দুল বারেকের সভাপতিত্বে ও রাসেল মিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী গোলাম মোস্তুফা, মানবাধিকার কমিশনের সহসভাপতি আব্দুল মান্নান ভূঁইয়া, বিএনপি নেতা সাইফুল আলম লিটন, সাংবাদিক মাহাবুব আলম খান, ইউপি সদস্য রুকুজ্জামান রুকন।