কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তারকা সমাবেশ? গ্রাফিক্স: রাতুল মণ্ডল
Published on
:
1 min read
প্রতি বছরই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে থাকে নানা বিশেষ চমক। এ বারও তার অন্যথা নয়। মঙ্গলবার চলচ্চিত্র উৎসব কমিটির একটি বিশেষ বৈঠক হয় নন্দনে। যেখানে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, মন্ত্রী অগ্নিমিত্রা পাল, সন্দীপ রায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, হিরণ চট্টোপাধ্যায় থেকে ইন্ডাস্ট্রির তাবড় তারকারা। এ বারের উৎসবের উদ্বোধনে আসছেন কারা?
মিঠুনের কথায়, ‘চলতি বছরের উৎসবে কাকে আনা যায়, কী ভাবে অন্যরকম করা যায়, সবরকম পরিকল্পনা চলছে। উদ্বোধনী অনুষ্ঠান হতে পারে ভিক্টোরিয়ায়। উপস্থিত থাকতে পারেন রজনীকান্ত, প্রভাস-সহ একাধিক অভিনেতা। এ ছাড়াও থাকতে পারেন হলিউডের বেশ কিছু তারকাও।’
নতুন সরকারের অধীনে প্রথম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে বেশ কিছু চমক থাকবে বলে জানিয়েছেন মিঠুন চক্রবর্তী। চলতি বছর ১৬ ডিসেম্বর থেকে শুরু হবে উৎসব। শেষ হবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। প্রসঙ্গত, চলতি বছর ফেস্টিভ্যাল কমিটির চেয়ারম্যানের দায়িত্বে থাকছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবং উৎসবের মুখ্য উপদেষ্টা মিঠুন চক্রবর্তী।