দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, মরদেহ ফেরাতে সহযোগিতা চান পরিবার
নোয়াখালী প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:০১:১০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় মো. রুবেল (৩৯) নামে নোয়াখালীর এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার।
শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে দোকানের মালামাল কিনে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। রুবেল নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধুপুর গ্রামের চুন বেপারী বাড়ির মৃত শাহ আলমের বড় ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার সন্ধানে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় যান রুবেল। সেখানে তিনি তাঁর ফুফাতো ভাইয়ের দোকানে কাজ করতেন। শনিবার রাতে দোকানের মালামাল কিনে ফেরার পথে দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

