প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শিল্পপতি গৌতম আদানিকে নিয়ে তৈরি ‘Friendship’ ভিডিয়ো ঘিরে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ভিডিয়োর প্রচার বন্ধ করার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। মামলার শুনানিতে বিচারপতি আর্যক দত্তর বেঞ্চের নির্দেশ, আপাতত সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সংশ্লিষ্ট ভিডিয়ো সরিয়ে ফেলতে হবে। আদালতের নির্দেশ অনুযায়ী, ইতিমধ্যে আপলোড হওয়া ভিডিয়োগুলিও প্রত্যাহার করতে হবে। দীর্ঘ শুনানির জন্য পরবর্তী পর্যায়ে সব পক্ষকে হলফনামা জমা দিতে বলা হয়েছে। শুনানিতে আদানি গোষ্ঠীর আইনজীবী ভিডিওটির বিষয়বস্তু নিয়ে আপত্তি জানান। অন্যদিকে, গুগলের তরফে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয় এবং আদালতের নির্দেশ মানার কথা জানানো হয়। কী ভাবে এগোল এই মামলা? জানুন বিস্তারিত Ei Samay-এর প্রতিবেদনে।