পাঁচবিবিতে চাঞ্চল্যকর দিলীপ কুমার হত্যা মামলার দীর্ঘ ২৩ বছর পর মোজাম নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদ- দেওয়া হয়। সোমবার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক তসরুজ্জামান এ রায় দেন। দ-প্রাপ্ত আসামি মোজাম কুসুম্বা গ্রামের মৃত সোলেমানের ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন। ঘটনার পরদিন তৎকালীন এসআই জাহাঙ্গীর আলম পাশা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।