সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ
মিজানুর রহমানপ্রকাশ:
সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। এ সময় সার ডিলারের বিরুদ্ধে কালোবাজারে সার বিক্রি ও স্বজনপ্রীতির মাধ্যমে সার বিতরণের অভিযোগ তোলেন কৃষকরা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের পারুলিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলে মহাসড়ক ছেড়ে পরে তারা পাটিকা পাড়া ইউনিয়ন পরিষদ ঘেরাও করে রাখে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, সংশ্লিষ্ট সার ডিলারের বাড়ি বগুড়ায় হলেও স্থানীয় জাদু মেম্বার ও ভুট্টু নামের দুই ব্যক্তি সার বিতরণ করেন। তাদের বিরুদ্ধে কালোবাজারে সার বিক্রি ও স্বজনপ্রীতির মাধ্যমে সার বিতরণের অভিযোগ রয়েছে।
কৃষকদের দাবি, ডিলারের লোকজন একটি সিন্ডিকেট গড়ে তুলে গভীর রাতে নিজেদের পছন্দের লোকজনকে ১০-১২ বস্তা করে সার দিচ্ছেন। অথচ সাধারণ কৃষকরা দিনের পর দিন ঘুরেও প্রয়োজনীয় সার পাচ্ছেন না। এতে ক্ষুব্ধ হয়ে সারের দাবিতে মহাসড়ক ও ইউনিয়ন পরিষদ অবরোধ করতে বাধ্য হয়েছেন তারা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
