ফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির পর্দা, ৩৩ ওয়াট দ্রুত চার্জিং সুবিধা এবং ১০ ওয়াটের বিপরীত তারযুক্ত চার্জিং ব্যবস্থা।
দেশের বাজারে ৭ হাজার এমএএইচ ব্যাটারি, ১২০ হার্টজ পর্দা ও ৫০ মেগাপিক্সেলের ক্যামেরাসমৃদ্ধ নতুন স্মার্টফোন ‘হেলিও ৬৫’ এনেছে হেলিও। ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৯৯৯ টাকা। প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির পর্দা, ৩৩ ওয়াট দ্রুত চার্জিং সুবিধা এবং ১০ ওয়াটের বিপরীত তারযুক্ত চার্জিং ব্যবস্থা। প্রস্তুতকারকের তথ্যানুযায়ী, ব্যাটারি পুরোপুরি চার্জ হতে সময় লাগে প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট।
ছবি তোলার জন্য পেছনে ৫০ মেগাপিক্সেলের স্বয়ংক্রিয় ফোকাস ক্যামেরা ও সামনে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইউনিসক টি৭২৫০ চিপসেট। এতে সর্বোচ্চ ১৬ গিগাবাইট র্যাম ও ১২৮ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। অতিরিক্ত মেমোরি কার্ড ব্যবহার করে ধারণক্ষমতা ৫১২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
ফোনটিতে রয়েছে এনএফসি, চতুর্থ প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক, দ্বৈত ব্যান্ডের তারহীন ইন্টারনেট সংযোগ, দ্বৈত স্পিকার ও আঙুলের ছাপ শনাক্তকরণ সুবিধা। ধুলা ও পানির ছিটা থেকে সুরক্ষায় রয়েছে আইপি৬৪ মান। এতে অ্যান্ড্রয়েড ১৬ পরিচালন ব্যবস্থা ব্যবহার করা হয়েছে।
