এসএমপি ডিবির অভিযানে গ্রেপ্তার কাওছার আহমদকে আদালতে সোপর্দ
সংবাদ বিজ্ঞপ্তি · ২৬ অক্টোবর, ২০২৬ ৪:০৫ অপরাহ্ন
সিলেট নগরের জালালাবাদ থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মো. কাওছার আহমদ (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সিলেট মহানগর পুলিশ (এসএমপি) মিডিয়া সেল থেকে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ২৪ অক্টোবর সন্ধ্যা সাতটার দিকে জালালাবাদ থানার উপরপাড়া পয়েন্টের পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় কাওছার আহমদকে আটক করে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার কাওছার আহমদের বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাইল ইউনিয়নের ফেদারগাঁও গ্রামে।
পুলিশ জানায়, এ ঘটনায় জালালাবাদ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
গুগলে আমাদের খবর পেতে
