সংবাদ বিজ্ঞপ্তি · ২৭ অক্টোবর, ২০২৬ ৬:২৬ অপরাহ্ন
সিলেটের ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের স্ত্রী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় মারা গেছেন। সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার দুপুর ১২টায় নগরীর চালিবন্দর শ্মশান ঘাটে পুষ্প রায়ের শেষকৃত্য সম্পন্ন হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেষকৃত্যে পুষ্প রায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন চৈতালী সংঘ ও কমলা ভান্ডার জুয়েলার্সের আল-হামরা শাখার প্রতিনিধিরা।
এ সময় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট আজাদ আহমেদ, সিলেট জেলা শাখার চেয়ারম্যান মাহবুবুর রহমান সওদাগর, সিনিয়র ভাইস চেয়ারম্যান মদন মোহন কর্মকারসহ বাজুস সিলেট জেলা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।
পুষ্প রায়ের মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার সিলেটের সব সোনার দোকান বন্ধ রাখা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
গুগলে আমাদের খবর পেতে
