নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও হ্যাকিং চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার সাদিপুর মধ্যপাড়ার ইমরান নাজির ওরফে জুয়েল (৩৩), সাদিপুর পশ্চিমপাড়ার সোহাগ মিয়া (৩০), পালিদেহা খাঁ-পাড়ার সোহেল মাহমুদ (৩৮), বালিতিতা ইসলামপুরের রাকিবুল ইসলাম ওরফে রকি (২৪), রামকৃষ্ণপুরের ফাহিম হোসেন (২৩) ও বৈদ্যনাথপুরের রাজন (৩০)।
পুলিশ জানায়, উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনের ১৬, ১৭, ১৯ ও ২৭ ধারা এবং ২০২৬ সালের ১৭(২)(খ), ২১(২), ২২(২) ও ২৭ ধারায় মামলা করা হয়েছে বলে জানানো হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অনলাইন জুয়া ও সাইবার প্রতারণা প্রতিরোধে পুলিশ তৎপর রয়েছে। এসব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
The post লালপুরে অনলাইন জুয়া ও হ্যাকিং চক্রের ৬ সদস্য গ্রেপ্তার appeared first on ভোরের চেতনা.
