জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টোর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম লিপন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ সেকেতুর রব অনিক। এ সময় জেলা যুবদলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয়তাবাদী আদর্শে জনগণকে ঐক্যবদ্ধ করার লক্ষ্য নিয়ে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। যুবদলের দীর্ঘদিনের পথচলা ও সাংগঠনিক ভূমিকা তুলে ধরে তাঁরা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমান প্রেক্ষাপটে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভা শেষে ফেস্টুন ও ব্যানার নিয়ে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
The post গাইবান্ধায় নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন appeared first on ভোরের চেতনা.
