নারীর সঙ্গে আটক হওয়া এক যুবককে নিজের ভাতিজা হিসেবে প্রচারের প্রতিবাদ জানিয়েছেন সাতক্ষীরার সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। গত রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ দাবি জানান। এতে সংসদ সদস্য লিখেছেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম, খুলনায় এক যুবক নারীর সঙ্গে আটক এক যুবককে ভাতিজা বলে প্রচার ও আমার সম্মানহানির চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, এ বিষয়ে দেশবাসীকে স্পষ্টভাবে জানাতে চাই, ওই যুবক আমার ভাতিজা নন। কোনো ধরনের বিভ্রান্তি না ছড়াতে সবাইকে অনুরোধ জানাচ্ছি। উল্লেখ্য, গত রোববার খুলনার খালিশপুরে আবাসিক এলাকা থেকে যুবক মোনতাসিম বিল্লাহ (২১) ও এক তরুণীকে আটক করে পুলিশ। ওই যুবক কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তালা উপজেলার ইসলামকাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুকের ছেলে বলে জানা গেছে।