ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১০ পিস ট্যাপেন্টাডল টেবলেটসহ মো. ইব্রাহিম ওরফে সজিব (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (২৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর থানার নিশ্চিন্তপুর এলাকায় অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়িত্বশীলরা। এ সময় সে ঘেরে তালা দিয়ে বাইরে ছিল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তার শয়ন ঘরে তল্লাশি তালিয়ে ১১০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করেন। এ সময় মাদক কারবারি সজিবকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইব্রাহিম ওরফে সজিব শহরের নিশ্চিন্তপুর এলাকার আব্দুর রহিমের ছেলে।
এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
