চাকরি দিচ্ছে সুপার শপ আগোরা লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের ‘অফিসার/সিনিয়র অফিসার’ পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।
আগ্রহীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স ২৫ বছর হলেই আবেদনের সুযোগ পাবেন, তবে অবশ্যই তাকে বিবিএ ডিগ্রিধারী হতে হবে।
চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-
প্রতিষ্ঠানের নাম: আগোরা লিমিটেড
বিভাগের নাম: অ্যাকাউন্টস
পদের নাম: অফিসার/সিনিয়র অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ (অ্যাকাউন্টিং)
অভিজ্ঞতা: ২ বছর
বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে
বয়সসীমা: সর্বনিম্ন ২৫ বছর
আবেদন শুরু: ২৫ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ১৫ নভেম্বর ২০২৬
আবেদন পদ্ধতি: অনলাইনে
কর্মস্থল: ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
