Published : 26 Oct 2026, 02:05 PM
Updated : 26 Oct 2026, 02:12 PM
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এতে সাড়ে চার শতাধিক বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।
সোমবার সকালে ঠাকুরগাঁও শহরে ‘অপরাজয়-৭১’ এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালান বিজিবি সদস্যরা।
এ সময় সংবাদ সম্মেলনে বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল সুরুজ মিয়া বলেন, ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার তিনটি
উপজেলার ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সদস্যরা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি নির্বাচনি নিরাপত্তায় বিজিবির ‘কে-৯ ডগ’ ইউনিটও কাজ করবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়। এ আসনে উপনির্বাচন হবে ২৯ অক্টোবর। নির্বাচনি প্রচার চলবে ২৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত।
এ উপনির্বাচনে প্রার্থীরা হলেন-রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।
বিস্তারিত আসছে…
