ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আঘাত হানতে পারে যেখানে
চ্যানেল আই অনলাইনপ্রকাশ: আপডেট:
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অর্ণব আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টার তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় প্রায় ৬৫ কিলোমিটার। দমকা হাওয়াসহ এ গতিবেগ ঘণ্টায় ৮৩ কিলোমিটার পর্যন্ত উঠছে বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের সর্বশেষ তথ্যের বরাতে দেওয়া আপডেটে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টির নাম অর্ণব, যা বাংলাদেশের প্রস্তাবিত নাম।
পূর্বাভাস অনুযায়ী, সোমবার সন্ধ্যার পর থেকে মধ্যরাতের মধ্যে ঘূর্ণিঝড়টি সর্বোচ্চ শক্তি অর্জন করতে পারে। এ সময় এটি অতি তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, যার বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ায় গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত ওঠার আশঙ্কাও রয়েছে।
ঘূর্ণিঝড় অর্ণব বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টার মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্যের মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। অর্ণবের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসহ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
