
নিজস্ব ছবি এই সময়
Published on
:
1 min read
মায়াপুর ইসকন মন্দিরে দীপাবলির আগেই শুরু বিশেষ দীপদান উৎসব। ভক্তদের হাতে জ্বলছে শত শত দ্বীপ। কোজাগরী লক্ষ্মী পুজো থেকে রাস পূর্ণিমা পর্যন্ত পালিত হবে এই উৎসব। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই এই উৎসবে অংশগ্রহণ করতে পারবেন। প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে আটটা পর্যন্ত এক মাস ধরে চলবে এই দীপদান অনুষ্ঠান। দেশি ও বিদেশি ভক্তরা দামোদর অষ্টকম পাঠ ও ঘিয়ের প্রদীপ জ্বালছেন। বিশ্বের অন্যান্য ইসকন মন্দিরেও এই অনুষ্ঠান পালিত হচ্ছে।
