চাঁদপুরে ৪০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, ২০ জেলে আটক
চাঁদপুর প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:০৭:২১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ২০ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। পৃথক অভিযানে নিষিদ্ধ জাল এবং অস্থায়ী আড়ৎ থেকে মা ইলিশ জব্দ করা হয়।
গত শনিবার (২৪ অক্টোবর) রাতে এসব তথ্য জানান মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে।
প্রাপ্ত তথ্যে জানাগেছে, ইলিশের প্রজনন রক্ষায় গত ২৪ ঘন্টায় মতলব উত্তর উপজেলা টাস্কফোর্স পৃথক অভিযান পরিচালনা করে। এর মধ্যে শুক্রবার (২৩ অক্টোবর) দিনগত রাতে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি অভিযান পরিচালনা করে মোহনপুর ইউনিয়নের নাসিরার চর ও বাংলাবাজার মেঘনা শাখা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল, অবৈধ চায়না চাই ও মশারী জাল ব্যবহার করে মাছ শিকার করায় ২০ জেলেকে গ্রেপ্তার করে।
এ সময় তাদের হেফাজতে থাকা ৬০০ মিটার নিষিদ্ধ কারেন্টজাল, ৮০ মিটার চায়না রিং জাল এবং ৫০ মিটার মশারি জাল জব্দ করা হয়।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রুহুল আমিন জানান, আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংক্ষণ আইনের পৃথক ধারায় ৬টি মামলা করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।
