ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী ও বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলের হুমকিসংক্রান্ত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। পাশাপাশি বাংলাদেশের জনগণের কাছে অর্জুন সিংকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে এসব দাবি জানান নাহিদ ইসলাম।
স্ট্যাটাসে তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী বাংলাদেশ দখলের হুমকি দিয়ে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত করেছেন। লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত প্রিয় মাতৃভূমিকে নিয়ে এমন মন্তব্য এদেশের আঠারো কোটি মানুষের আত্মমর্যাদার প্রতি চরম ধৃষ্টতার শামিল।’
নাহিদ বলেন, ‘আমরা তার এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে তাকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেয়ার দাবি জানাচ্ছি। পাশাপাশি, অর্জুন সিংকে অনতিবিলম্বে এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রত্যাহার করে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।’
এনসিপির আহ্বায়কের ভাষ্য, ‘দায়িত্বশীল পদে থেকে এমন অবমাননাকর বক্তব্য প্রদানের ৪৮ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও ভারত সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। দিল্লির এই নীরবতা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি ভারত সরকারের শ্রদ্ধাবোধ নিয়ে আমাদের সন্দেহ আরও জোরালো করেছে।’
স্ট্যাটাসে নাহিদ আরও লেখেন, ‘অর্জুন সিংয়ের এমন উদ্ভট ও সার্বভৌমত্ববিরোধী বক্তব্যের পরও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান কূটনৈতিক উদ্যোগ পরিলক্ষিত হয়নি। সরকারের এই নির্লিপ্ততা আমাদের স্বাধীন, মর্যাদাপূর্ণ ও শক্তিশালী পররাষ্ট্রনীতির জন্য অত্যন্ত লজ্জার।’
‘এদেশের মানুষের অদম্য সাহস ও লড়াইয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস অর্জুন সিংদের অজানা। বিগত ফ্যাসিবাদী শাসনামলে পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার মাধ্যমে ভারত যে একতরফা সুবিধা ভোগ করেছে, সেই দিন আর কখনোই ফিরে আসবে না। ন্যায্য অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের আঠারো কোটি মানুষ আজ ইস্পাতকঠিন ঐক্যবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ।’
স্ট্যাটাসের শেষে নাহিদ লেখেন, ‘ভারতের মনে রাখা উচিত, ভারতের সার্বভৌমত্ব ও অখন্ডতাও বাংলাদেশের উপর অনেকাংশে নির্ভরশীল। বাংলাদেশের সার্বভৌমত্বকে খাটো করে, প্রক্সি শক্তির মাধ্যমে এদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা খোদ ভারতের অখণ্ডতাকেই বিপন্ন করতে পারে। এদেশের জনগণ ভারত রাষ্ট্রের বাংলাদেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে সদা জাগ্রত ও প্রস্তুত।’
কোম্পানীগঞ্জে সড়ক অবরোধের চেষ্টা, গ্রেপ্তার পাঁচ
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন সম্পন্ন
দাফনের ২০ মাস পর কবর থেকে দুই যুবকের লাশ উত্তোলন
সরকারি হাঁস প্রজননকেন্দ্রের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দুদকের অভিযান
এক মাদ্রাসা থেকে ১৭ বছরে হাফেজ হলেন ১০০০ জন
নাগরিকসেবা কার্যক্রম আরও সমন্বিত হবে চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন
শীতার্তদের হাসিতে মেলে স্রষ্টার সন্তুষ্টি
ইরাককে ট্রাম্পের হাতিয়ার না হওয়ার পরামর্শ দিলো ইরান
সিরাজগঞ্জে হাঁস সরানোর চেষ্টা ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
ভূরুঙ্গামারীতে ২০ কেজি গাঁজা ও ইয়াবা উদ্ধার ,উপসহকারী কৃষি কর্মকর্তাসহ গ্রেফতার ১০
আগামী বছর স্থিতিশীল হবে ব্যাংকখাত, গ্রাহকরা অর্থ ফেরত পাবেন: অর্থমন্ত্রী
সাত দফা দাবি ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে কাল জামায়াতের বিক্ষোভ
সপ্তাহে তিন দিন রাত ৮টা, তিন দিন ১০টা পর্যন্ত মার্কেট খোলা থাকবে
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
দাফনের ২০ মাস পর সিরাজগঞ্জে কবর থেকে ২ যুবকের লাশ উত্তোলন
নির্মান সম্পন্নের ৭ বছর পর অবশেষে আগামী ডিসেম্বরেই ২০০ শয্যায় চালু হচ্ছে রংপুর শিশু হাসপাতাল
সিরাজগঞ্জে বাজারে অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
৪৬তম বিসিএসে চূড়ান্ত নিয়োগ পেলেন ১৪১৬ ক্যাডার
কোম্পানীগঞ্জে সড়কে আগুন-গাছ ফেলে অবরোধের চেষ্টা, গ্রেপ্তার ৫
ভারপ্রাপ্ত সম্পাদক : অধ্যাপক ড. গোলাম রহমান
আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কাজী রফিকুল আলম কর্তৃক ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে প্রকাশিত এবং দি টাইমস প্রিন্টিং প্রেস লিমিটেড, ৭/এ/১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।
বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। ফোন : +880 2226600305, +880 2226600306, +880 2226600307, +880 2226600308 । মোবাইল : 01727023151, পোস্ট বক্স নং-3024 ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
