স্টাফ রিপোর্টার ॥ নানা চড়াই-উৎরাই পেরিয়ে জনগণের ভোটাধিকার, সুশাসন, দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার নিয়ে যশোরে পালিত হলো গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী।
গণঅধিকার পরিষদ যশোর জেলা শাখার সভাপতি এ বি এম আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যশোর পৌর শাখার প্রধান সমন্বয়ক এইচ.এম আহসান বিপ্লব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং সাধারণ সম্পাদক মো. নূর ইসলাম।
সমাবেশ ও আলোচনা সভায় বক্তারা বলেন, কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থান—বাংলাদেশের ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে গণঅধিকার পরিষদ অধিকার, গণতন্ত্র, ন্যায়বিচার ও জাতীয় স্বার্থের প্রশ্নে আপসহীন ভূমিকা পালন করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই রাজপথের লড়াই-সংগ্রামে সক্রিয় থাকা এই সংগঠন ভবিষ্যতে গণমানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুন্না, যশোর সদর উপজেলার প্রধান সমন্বয়ক শহিদুল ইসলাম রুবেল, যুব অধিকার পরিষদ যশোরের সাধারণ সম্পাদক মো. মিলন শেখ, শ্রমিক অধিকার পরিষদ যশোরের সভাপতি মো. হুমায়ুন কবির মুরাদ, সাধারণ সম্পাদক মো. তারেক হোসেন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কবিতা খানম এবং সিনিয়র সহ-সভাপতি মো. আসাদুর রহমান সানিসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও এক আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা, উপজেলা ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।
The post যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত appeared first on লোকসমাজ.
