বরগুনার আমতলীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
আমতলী (বরগুনা) প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:৩৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
দৈনিক ভোরের কন্ঠ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বরগুনা জেলার আমতলী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জনৈক আমিনুল আকাশ (২৬) কে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে ঢাকা কুয়াকাটা মহাসড়কের আমতলী শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে জনৈক আমিনুল আকাশ ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, আমতলী সদর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম আমতলী গ্রামের মো. মোতাহার হাওলাদারের ছেলে আমিনুল আকাশ। পুলিশ সূত্রে জানা যায়, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) মো. ইয়াকুব হোসাইনের নেতৃত্বে আমতলী থানা পুলিশের
এসআই মিজানুর রহমান ও এএসআই জসিম উদ্দিন শিকদার সহ চৌকস একটি দল শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে আমিনুল আকাশকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) মো. ইয়াকুব হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
