পাখিরা গায় ইচ্ছে হলেই
হল্লা করে বনে,
ওদের চলার স্বাধীনতা
আশা জাগায় মনে।
আমি যদি ঘুরতে পেতাম
উড়তাম ওদের মতো,
হারিয়ে যেতাম দূর দিগন্তে
কি যে মজা হতো!
একা একাই ঘুরতাম যদি
বনবাদাড় ও মাঠে,
ঘুরে এসে, ঘরের ভেতর
মন বসাতাম পাঠে।
ঘুরব আমি, উড়ব আমি
তেমন সুযোগ কই!
আমি তো আর পাখির মতো
মুক্ত, স্বাধীন নই।
