গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের উদ্যোগে আয়োজিত ‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট, সিজন ২ উপলক্ষে প্রেস মিট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে গুলশান সেন্ট্রাল পার্ক অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সের বাস্কেটবল কমপ্লেক্সে এ প্রেস মিট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি ডা. ওয়াহিদুজ্জামান (তমাল), সেক্রেটারী জেনারেল ও উল্লাস অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান, ক্লাবের সহসভাপতি ও উল্লাস অর্গানাইজিং কমিটির ভাইস চেয়ারম্যান ইফতেখার রহমান, এম আমির আলী মোস্তফা উল্লাস অর্গানাইজিং কমিটির ভাইস চেয়ারম্যান, ইফফাত আমবারিন জয়া, উল্লাস অরগানাইজিং কমিটির ভাইস চেয়ারম্যান ও ক্লাবের কার্যনির্বাহী কমিটির ও উল্লাস অর্গানাইজিং কমিটির সদস্যরা।
এছাড়া উপস্থিত ছিলেন উল্লাস আয়োজক কমিটির স্পোর্টস কো-অর্ডিনেটর ফুয়াদ বিন সাজ্জাদ এবং প্রেস, মিডিয়া ও মার্কেটিং কো-অর্ডিনেটর অজয় কুমার কুন্ডু। আরও উপস্থিত ছিলেন ‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট, সিজন ২-এর গোল্ড স্পনসর ওরিয়ন ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জেরিন করীম।
অনুষ্ঠানে গুলশান ইয়ুথ ক্লাবের নির্বাহী কমিটির সদস্য, অংশগ্রহণকারী ক্লাবগুলোর প্রধান সমন্বয়কারী ও অফিস সমন্বয়কারী এবং গুলশান ইয়ুথ ক্লাব ‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট, সিজন ২-এর বিভিন্ন কনভেনর ও কো-কনভেনর এবং বিভিন্ন স্বনামধন্য পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের সভাপতি ডা. ওয়াহিদুজ্জামান (তমাল) ‘উল্লাস’ ২০২৬-কে সফল ও স্মরণীয় করে তুলতে অংশগ্রহণকারী সকল ক্লাব ও তাদের ক্রীড়াবিদদের আন্তরিক অংশগ্রহণ এবং ক্রীড়াঙ্গনের প্রসারে তাদের অঙ্গীকারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লাস ২০২৬-এর আয়োজক কমিটির প্রেস, মিডিয়া ও মার্কেটিং সমন্বয়ক অজয় কুমার কুন্ডু স্বাগত বক্তব্য দেন। “উল্লাস ২০২৬” আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান অনুষ্ঠানে উপস্থিত সকল অংশগ্রহণকারী ক্লাবের প্রতিনিধি, অতিথি, পৃষ্ঠপোষক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যদের উপস্থিতি ও সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আয়োজনটির বিস্তারিত তথ্য ও গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন। আগামী ৩০ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজনের শুভ সূচনা হবে। এরপর সপ্তাহব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, যা ৭ নভেম্বর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।
তিনি জানান, এবারের উৎসবে থাকছে ১৩টি ক্রীড়া ইভেন্ট— ১০০ বল ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, ফুটবল (৭-এ-সাইড), গলফ, ৮ বল পুল, প্যাডেল বল, সাঁতার, টেবিল টেনিস, টেনিস, কুইজ ও আর্ম রেসলিং। এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্বনামধন্য ২৪টি ক্লাব অংশগ্রহণ করবে এবং এতে ১২০0 জনেরও বেশি ক্রীড়াবিদ অংশ নেবেন।
অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো— অল কমিউনিটি ক্লাব লিমিটেড, বনানী ক্লাব লিমিটেড, বাংলাদেশ চায়না ক্লাব লিমিটেড, বারিধারা কসমোপলিটন ক্লাব, বারিধারা ডিপ্লোম্যাটিক এনক্লেভ ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড, ক্লাব শাহীন লিমিটেড, কর্পোরেট এক্সিকিউটিভ ক্লাব, ঢাকা বোট ক্লাব লিমিটেড, ঢাকা ক্লাব লিমিটেড, গুলশান ক্লাব লিমিটেড, গুলশান নর্থ ক্লাব লিমিটেড, আইবিএ অ্যালামনাই ক্লাব লিমিটেড, ইন্টারন্যাশনাল রিক্রিয়েশন ক্লাব লিমিটেড, কুর্মিটোলা গলফ ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড, নেদারল্যান্ডস রিক্রিয়েশন সেন্টার (ডাচ ক্লাব, ঢাকা), নর্ডিক ক্লাব, সেইন্টস ক্লাব লিমিটেড, সিলেট ক্লাব লিমিটেড, দ্য ব্রিটিশ এইড গেস্ট হাউস অ্যাসোসিয়েশন (বাগা) ক্লাব, উত্তরা ক্লাব লিমিটেড এবং আয়োজক ক্লাব: গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেড।
সংশ্লিষ্ট সংবাদ: গুলশান
০৬ অক্টোবর ২০২৬
০৪ অক্টোবর ২০২৬
০২ অক্টোবর ২০২৬
