কারও ব্যক্তিগত তথ্য নিয়ে খবর করার আগে সাংবাদিককে যদি তাঁর কাছেই অনুমতি চাইতে হয়, তা হলে সংবাদ বিভাগ বা নিউজ়রুমেই তালা পড়ে যেতে পারে। কেন্দ্রীয় সরকারের তথ্যপ্রযুক্তি বিধি (ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট, ২০২৩)-র উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে এই কথাই বলল ২১টি সংবাদমাধ্যমের সংগঠন ‘ডিজিটাল নিউজ় পাবলিশার্স অ্যাসোসিয়েশন’ (ডিএনপিএ)। সরকার পক্ষের বক্তব্য না-শুনে সেই স্থগিতাদেশ দিতে চায়নি প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ। বিচারপতিরা কেন্দ্রীয় আইন এবং বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রককে নোটিস জারি করেছেন। ১৭ নভেম্বর পরবর্তী শুনানি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
Best Value
এক বছরে
5,148
1,999
এক মাসে
429
169
মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে
Subscribed already? Log in
সাবস্ক্রাইবার হলে আপনি পাচ্ছেন
প্রতি সকালে আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার
আমাদের সাথে যোগাযোগ করুন
Monday - Saturday: 10 am to 6 pm (except public holidays).
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
