প্রতিবেদন লোড হচ্ছে…পাঠকের ছবি (২৭ অক্টোবর ২০২৬) | Ayar News
প্রথম আলো · সাধারণ
পাঠকের ছবি (২৭ অক্টোবর ২০২৬)
10/27/2026
পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
বরেন্দ্র অঞ্চলে আমন ধান পাকা শুরু হয়ে গেছে। ধান পাকার আগে খেতে কারেন্ট পোকা (বাদামি গাছফড়িং) আক্রমণ করে। কারেন্ট পোকার আক্রমণ ঠেকাতে খেতে কীটনাশক দিতে যাচ্ছেন এক কৃষক। ছবিটি সম্প্রতি নওগাঁর নিয়ামতপুর উপজেলা থেকে তোলাউত্তর জনপদে ভোরের দিকে হালকা কুয়াশায় ঢেকে যাচ্ছে ফসলের মাঠ। কুয়াশার চাদর ভেদ করে সূর্যের ম্লান আলো জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। ভেলারহাট, রুহিয়া, ঠাকুরগাঁও। ছবিটি সম্প্রতি তোলাফুটপাতে চায়ের দোকান। জীবিকার তাগিদে রাস্তার মাঝখানে চা, পান–সিগারেটের দোকান দিয়ে বসেছেন তিনি। সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সড়কের তিন রাস্তার মোড় থেকে তোলাবিনা পারিশ্রমিকে স্থিরভাবে দাঁড়িয়ে জমির বপন করা বীজ পাহারায় কাকতাড়ুয়া। বেতুয়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলানৌকায় ভেসে লাল শাপলার বিলে মুগ্ধ পর্যটকেরা। বর্ষা শেষে শরতের আবহে প্রকৃতি যখন নতুন রূপে সাজে, তখন বরিশালের উজিরপুরের সাতলা বিল হয়ে ওঠে লাল শাপলার অপূর্ব এক রাজ্য। ছবিটি সম্প্রতি তোলাসবুজের বুকে রূপপুর: সম্ভাবনার নতুন দিগন্ত! রূপপুর, পাবনা