১। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছিল? ক) যুক্তরাজ্য খ) ফ্রান্স গ) যুক্তরাষ্ট্র ঘ) সোভিয়েত ইউনিয়ন ২। বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়? ক) ফরিদপুর খ) রংপুর গ) জামালপুর ঘ) শেরপুর ৩। কত বছর আগে নদী ও সমুদ্রতীরে প্রাচীন নগররাষ্ট্র গড়ে ওঠে? ক) ২-৩ হাজার বছর আগে খ) ৪-৬ হাজার বছর আগে গ) ৫-৬ হাজার বছর আগে ঘ) ৪০০-৬০০ হাজার বছর আগে ৪। বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়? ক) ১৯৭২ সালে খ) ১৯৭৩ সালে গ) ১৯৭৪ সালে ঘ) ১৯৭৫ সালে ৫। দ্বিতীয়বারের মতো জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেসের বাংলাদেশ সফরের সময়কাল কতদিন ছিল? ৬। জাতিসংঘের কোন সংস্থা করোনাভাইরাসকে ‘pandemic’ ঘোষণা করেছে? ক) UNESCO খ) FAO গ) WHO ঘ) HRC ৭। জার্মানির প্রথম নারী চ্যান্সেলর কে ছিলেন? ক) অ্যানেগরেট ক্রাম্প খ) লিনা হেডরিচ গ) অ্যাঙ্গেলা মার্কেল ঘ) পেট্রা কেলি
আরো পড়ুন : ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট: বাংলা বিষয়ের ৩টি প্রশ্ন ও উত্তর, ৮১তম পর্ব
উত্তর: ১। ঘ) সোভিয়েত ইউনিয়ন। ২। ক) ফরিদপুর। ৩। গ) ৫-৬ হাজার বছর আগে। ৪। খ) ১৯৭৩ সালে। ৫। ১৩-১৬ মার্চ, ৪ দিন। ৬। গ) WHO। ৭। গ) অ্যাঙ্গেলা মার্কেল।
লেখক : পরিচালক শাহীন শিক্ষা পরিবার, সাভার শাখা, ঢাকা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের ক্যালেন্ডারের ছবিতে খালেদা জিয়াকে ভুলভাবে উপস্থাপনের ঘটনায় জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মো. রাশেদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় আরও চার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রবিবার (২৯ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মুদ্রিত ক্যালেন্ডারে রাজনৈতিক সম্পৃক্ততা-সংক্রান্ত একটি ভুল কর্তৃপক্ষের নজরে আসে। এরপর দায়িত্বে অবহেলার কারণে রাশেদুল ইসলামকে বরখাস্ত করা হয়। একই সঙ্গে চুক্তিভিত্তিক কমিউনিকেশনস এক্সপার্টের নিয়োগ প্রত্যাহার করা হয়েছে।
এতে বলা হয়, জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনিম সিরাজ এবং দুই উপ-পরিচালক আতিকুর রহমান হেলাল ও মো. কামরুল হাসানকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রেজিস্ট্রার দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যালেন্ডারটির উৎপাদন ও মুদ্রণ বন্ধের নির্দেশ দিয়েছে। এরই মধ্যে বিতরণ করা ক্যালেন্ডার ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কীভাবে এবং কার অবহেলায় ভুলটি হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
এর আগে, শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই আয়োজন ঘিরে বেগম খালেদা জিয়াকে নিয়ে বিভ্রাটের অভিযোগ তুলে ফেসবুকে প্রশ্ন তোলেন নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার মো. সাইদুর রহমান।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের ক্যালেন্ডারের জানুয়ারি মাসের পাতায় খালেদা জিয়ার কবর জিয়ারতের একটি ছবি ব্যবহার করা হয়েছে। ছবিতে মোনাজাতরত একদল ব্যক্তির পেছনে রয়েছে একটি কালো ব্যানার। ব্যানারে বড় অক্ষরে লেখা রয়েছে, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ’। তবে এর ঠিক ওপরেই ছোট অক্ষরে লেখা রয়েছে, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালি জাতির জননী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা’।
এমনকি ব্যানারের বাম পাশে থাকা ছবির নিচে ‘বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের’ নামও রয়েছে। অর্থাৎ, একই ব্যানারে খালেদা জিয়ার নামের সঙ্গে ‘শেখ ফজিলাতুন নেছা মুজিবের’ পরিচয় জুড়ে দেওয়া হয়েছে। ক্যালেন্ডার প্রস্তুত, সম্পাদনা, যাচাই, অনুমোদন ও মুদ্রণের একাধিক ধাপ পেরিয়েও এমন ভুল কীভাবে থেকে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
দেশে শিক্ষাক্রমে পাঠ্যবই মূল সংকট নয়, বরং মূল সংকট ভালো শিক্ষকের বলে মন্তব্য করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। তিনি বলেছেন, আমাদের প্রতিটি স্কুলে একজন ভালো ও উন্নত শিক্ষক দেওয়া গেলে আমরা ভালো জাতি পেতাম।
রবিবার (২৯ নভেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘কেমন শিক্ষাক্রম চাই’ শীর্ষক সুধীজন সংলাপে এসব কথা বলেন মাহবুব উল্লাহ।
জাতীয় অধ্যাপক বলেন, ‘আমরা যে শিক্ষাক্রমে শিখেছি, সেখানে তো সমস্যা হয়নি। আমরা যে ভূগোল পড়েছি, তাতে এক অর্থে পুরো বিশ্বকে জেনেছি। জাপান থেকে চিলি পর্যন্ত মানুষের আর্থসামাজিক অবস্থা জেনেছি। আর এখন শিক্ষার্থীরা কিছুই শিখছে না। তথাকথিত কমিউনিকেটিভ ইংরেজির নামে ইংরেজি ভাষা শিক্ষাকে জলাঞ্জলি দেওয়া হয়েছে। যারা এই কাজ করেছেন তারা জাতির ব্যাপক ক্ষতি করেছেন।’
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ফোনে পান না বলে অভিযোগ করে তিনি বলেন, ‘এ যুগে ভাইস চ্যান্সেলর হতে গেলে অনেক কিছু হতে হয়। যে বা যারা সাপ ও ব্যাঙের মুখে চুমু খেতে সক্ষম তারাই উপাচার্য হন। যে কারণে আমি কখনো উপাচার্য হতে পারিনি। কারণ আমি সাপকে ভয় পাই।’
জাতীয় অধ্যাপক বলেন, ‘ইতিহাস একসময় উপন্যাস হয়ে যায়। আমি অর্থনীতির ছাত্র, তাই বলে ভাষাজ্ঞান বুঝব না- তা নয়। গণিত বুঝব না- তা নয়। আগে দার্শনিকরা শুধু একটি বিষয়ে জ্ঞান রাখতেন না, সব বিষয়ে জ্ঞান রাখতেন। আমাদের সেসব শিক্ষা কোথায় গেল? আমাদের শিক্ষাব্যবস্থার কী সমস্যা হলো যে ১২ বছর ইংরেজি পড়েও একটি বাক্যও লিখতে পারে না। আমি মনে করি, তৃতীয় ভাষা নয়, চতুর্থ ও পঞ্চম ভাষা জানাও শিক্ষার্থীদের দরকার। কারণ যে যত ভাষা জানে তার জন্য জ্ঞানের একাধিক দুয়ার খুলে যায়।’
তিনি বলেন, ‘আমাদের অর্থনীতির সংস্কার দরকার। ছাত্রদের ওপর বিরাট বইয়ের বোঝা না চাপিয়ে কীভাবে আনন্দদায়ক শিক্ষা দেওয়া যায় সেটি দরকার। আমরা এমন একটা পাঠ্যক্রম চাই যেখানে সঠিক প্রশ্নটা করা যায়। আমাদের সৎ ও ভালো মানুষ তৈরির শিক্ষাক্রম দরকার। আমরা আমাদের পাঠ্যক্রমকে সেভাবে সাজাই যেন একটা ভালো মানুষ দেবে। আর ভালো মানুষ ভালো বাংলাদেশ তৈরি করবে।’
২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর পরীক্ষা শুরু হবে। টানা চার দিন এ পরীক্ষা চলবে। ৩১ ডিসেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে বৃত্তি পরীক্ষা।
রবিবার (২৯ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত চিঠি জারি করা হয়েছে। এতে সই করেছেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে পরীক্ষার তারিখ সমন্বয় করে নতুন সময়সূচি মাঠপর্যায়ে পাঠিয়েছে অধিদপ্তর।
বৃত্তি পরীক্ষার নতুন সময়সূচি প্রথম দিন ২৮ ডিসেম্বর (সোমবার) বাংলা বিষয়ের পরীক্ষা হবে। দ্বিতীয় দিন ২৯ ডিসেম্বর (মঙ্গলবার) ইংরেজি, ৩০ ডিসেম্বর (বুধবার) প্রাথমিক গণিত এবং ৩১ ডিসেম্বর (বৃহস্পতিবার) ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ এবং ‘প্রাথমিক বিজ্ঞান’ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গোপালগঞ্জ জেলার এইচএসসি (সাপ্লিমেন্টারি) পরীক্ষা-২০২৬ পার্শ্ববর্তী মাদারীপুর ও ফরিদপুর জেলার বিভিন্ন কেন্দ্রে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুকূল পরিবেশ না থাকায় জেলার চারটি কেন্দ্রের পরীক্ষা ওই দুই জেলার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
রবিবার (২৯ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোসাম্মাৎ তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
এতে বলা হয়, গোপালগঞ্জ কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে মাদারীপুরের রাজৈর সরকারি গোপালগঞ্জ রূপালী ব্যাংক সংঘ পাইলট মডেল ইনস্টিটিউশন ও কলেজে। কাশিয়ানী কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা হবে ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি কলেজে। কোটালীপাড়া কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে রাজৈর সরকারি কলেজে। আর টুঙ্গিপাড়া কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা হবে শহিদ সরদার শাহজাহান উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে।
তবে মুকসুদপুর কেন্দ্রের পরীক্ষার স্থান পরিবর্তনের কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। এ কেন্দ্রের পরীক্ষা আগের নির্ধারিত কেন্দ্রেই হবে কি-না, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে আলাদা করে কিছু বলা হয়নি।
বোর্ডের বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও প্রতিষ্ঠানপ্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। এ সিদ্ধান্তের অনুলিপি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুরের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
সুপ্রিয় ক্যাডেট কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা তোমাদের স্বপ্ন পূরণে শেষ তিন মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ৫ অক্টোবর ভর্তি পরীক্ষার নতুন সিলেবাস প্রকাশ করা হয়েছে এবং নভেম্বরের শুরুতে অনলাইন আবেদন শুরু হতে পারে। কাজেই এখন থেকেই তোমাদের পরীক্ষাভিত্তিক প্রস্তুতি নেওয়া শুরু করা উচিত। ক্যাডেট কলেজের প্রকাশিত সিলেবাস অনুযায়ী ২০২৭ সালের ভর্তি পরীক্ষায় মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ৬৫, গণিতে ৭০, বাংলায় ৪৫ এবং সাধারণ জ্ঞানে ২০ নম্বর থাকবে।
Grammar: 1. Parts of Speech (With Their kinds, Identification of Parts of Speech, Changing form of Parts of Speech etc.), 2. Articles, 3. Number, 4. Sentences (Meaning-based), 5. Tenses, 6. Right Forms of Verbs/Verb Corrections, 7. Transformation of Sentences (Meaning-based), 8. Subject-Verb Agreement, 9. Non-finite Verbs: Infinitive, Gerund, and Participle, 10. WH-questions, 11. Synonyms and Antonyms, 12. Spellings and Word Formation, 13. Matching Words or Sentence Parts (Words with their meaning or Parts of Sentences with Other Parts), 14. Rearranging Jumbled Sentences to Continuous Story, 15. Punctuations and Capitalizations, 16. Translating Bengali Passage into English. Guided Writing: 1. Writing a Paragraph or Composition (Guided/Semi-guided), 2. Producing a conversation or text on a given Situation, 3. Picture Description /Analytical Writing, 4. Comprehension of Seen/Unseen Text, 5. Completing a story from given outlines, 6. English for Today-Class VI (By NCTB).
১. স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ, ২. অনুপাত ও শতকরা, ৩. পূর্ণসংখ্যা, ৪. বীজগণিতীয় রাশি, ৫. সরল সমীকরণ, ৬. জ্যামিতির মৌলিক ধারণা, ৭. ব্যবহারিক জ্যামিতি, ৮. তথ্য ও উপাত্ত (গণিত-ষষ্ঠ শ্রেণি)।
আরো পড়ুন : ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট: সাধারণ জ্ঞান বিষয়ের ৮টি প্রশ্ন ও উত্তর, ৯২তম পর্ব
ক। সাহিত্য অংশ: ১. কবিতা, ২. গল্প, ৩. প্রবন্ধ। খ। ব্যাকরণ অংশ: ১. ভাষা ও বাংলা ভাষা, ২. ধ্বনিতত্ত্ব, ৩. রূপতত্ত্ব, ৪. বাক্যতত্ত্ব, ৫. বাগার্থ, ৬. বানান, ৭. বিরামচিহ্ন, ৮. অভিধান। গ। নির্মিতি অংশ: ১. অনুধাবন, ২. সারাংশ/সারমর্ম, ৩. ভাব-সম্প্রসারণ, ৪. পত্রলিখন, ৫. অনুচ্ছেদ রচনা। ঘ। সহায়ক গ্রন্থ: ১. চারুপাঠ (ষষ্ঠ শ্রেণি), ২. বাংলা ব্যাকরণ ও নির্মিতি (ষষ্ঠ শ্রেণি)।
বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, তথ্যপ্রযুক্তি, সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তায় ২০ নম্বর। এ জন্য ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সাধারণ জ্ঞান (সাম্প্রতিক ঘটনাবলি বাংলাদেশ) ও বুদ্ধিমত্তা বিষয়ক বই পড়তে হবে। পড়াশোনার কৌশল প্রথম মাস: সিলেবাস অনুযায়ী পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো শেষ করবে ও সব অধ্যায় সম্পর্কে মৌলিক ধারণা রাখবে। যাতে পাঠ্যবইয়ের যেখান থেকেই প্রশ্ন করা হোক কেন তোমরা তা উত্তর করতে পারো। দ্বিতীয় মাস: অধ্যায়ভিত্তিক প্রশ্ন, বিগত বছরের প্রশ্নগুলো সময় ধরে অনুশীলন করবে। শেষ মাস: পূর্ণাঙ্গ মডেল টেস্ট পরীক্ষা দেবে, পাঠ্যবই ভালো করে রিভিশন দেবে ও নিজের ভুলগুলো সংশোধন করে নেবে।
লেখক : পরিচালক শাহীন শিক্ষা পরিবার, সাভার শাখা, ঢাকা
