লর্ডসে আগামী বছর ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট খেলবে বাংলাদেশ। একই সময়ে ঐতিহাসিক এই স্টেডিয়ামে খেলবে নেপাল। লর্ডসে বাংলাদেশ-নেপাল খেলবে টি-টোয়েন্টি।
ক্রিকেটের আইনপ্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ-নেপাল টি-টোয়েন্টির কথা নিশ্চিত করেছে। আগামী বছরের ৩ জুন ঐতিহাসিক এই ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে তারা। টি-টোয়েন্টির আগে লর্ডসে ২৮ মে শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ড একমাত্র টেস্ট।
বাংলাদেশ-নেপাল টি-টোয়েন্টির তারিখ ঠিক করা হলেও সময় এখনো ঠিক হয়নি। দুই দেশের সমর্থকেরা যাতে সরাসরি টেলিভিশনে ম্যাচটি উপভোগ করতে পারেন, সে বিষয়টি বিবেচনায় রেখেই ম্যাচের সময়সূচি নির্ধারণ করা হবে বলে এমসিসি আজ জানিয়েছে। তাতে করে লর্ডসে উপস্থিত দর্শকদের পাশাপাশি নেপাল ও বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরাও এই বিশেষ ম্যাচ উপভোগ করতে পারবেন।
বাংলাদেশ ছেলেদের ক্রিকেট দল এর আগে লর্ডসে দুটি ওয়ানডে ও একটি টেস্ট খেলেছে। তবে এই মাঠে কখনোই টি-টোয়েন্টি খেলার সুযোগ মেলেনি। আগামী বছরের জুনে নেপাল ম্যাচ দিয়ে বাংলাদেশ ছেলেদের ক্রিকেট দলের সেই অপেক্ষা ফুরোচ্ছে। এর আগে চলতি বছরের জুনে লর্ডসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন বাংলাদেশের মেয়েরা।
২০১০ সালে লর্ডস টেস্টে ৯৪ বলে সেঞ্চুরি করে বাঁধভাঙা উদযাপন করেছিলেন তামিম ইকবাল। কালের পরিক্রমায় বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। আজ এমসিসির প্রেস বিজ্ঞপ্তিতে তামিম বলেন, ‘ঐতিহাসিক ভেন্যু লর্ডসে খেলতে পারা বাংলাদেশ দলের জন্য একটি বিশেষ উপলক্ষ। ২০২৭ সালের জুনে নেপালের বিপক্ষে এই ঐতিহাসিক টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের অংশ হতে পেরে আমরা আনন্দিত। এই প্রথমবারের মতো আমাদের পুরুষ দল ঐতিহাসিক এই ভেন্যুতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবে।’
এমসিসি আয়োজনে ইংল্যান্ড সফরে নেপাল আরও দুটি দেশের বিপক্ষে খেলবে। ওয়ার্মসলে নেপালের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। বেকেনহামে স্কটল্যান্ডের মুখোমুখি হবে নেপাল। এই দুই ম্যাচও টি-টোয়েন্টির। আর বাংলাদেশ-নেপাল এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে কেবল দুই টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে। দুটিতেই জিতেছে বাংলাদেশ।
২০১৯ সাল থেকে নেপালে কাজ করছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব ফাউন্ডেশন (এমসিসিএফ)। ক্রিকেটকে ইতিবাচক সামাজিক পরিবর্তনের মাধ্যম হিসেবে কাজে লাগানোই তাদের লক্ষ্য। এ ক্ষেত্রে ক্রিকেটে অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালের (সিএন) সঙ্গে কাজ করে এমসিসি ফাউন্ডেশন কোশি ও মধেশ প্রদেশে বিভিন্ন ক্রিকেট প্রকল্প পরিচালনায় সহযোগী সংস্থাগুলোকে সহায়তা করছে। গত বছর এসব প্রকল্পে ৪৫ হাজারেরও বেশি মানুষ অংশ নিয়েছেন।
২০২৭ সালের মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের নেপাল সফরের প্রস্তাবে সম্মতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণে উৎসর্গ করা হবে এই সিরিজ। আগামী বছরের ২৬, ২৮ ও ৩০ মার্চ কাঠমান্ডুতে হবে তিনটি টি-টোয়েন্টি।
ব্যাটিংয়ে নামলেই মুড়ি-মুড়কির মতো উইকেট পতন। কিন্তু যখন সেই দল বোলিং করে, তখন পিচ হয়ে যায় ব্যাটিং বান্ধব। কথাগুলো যে বাংলাদেশ ক্রিকেট দল সম্পর্কে বলা, সেটা অনেকেই বুঝতে পেরেছেন। বাজে ব্যাটিংয়ের খেসারত দিয়ে হারতে হচ্ছে একের পর এক ম্যাচ। তাসকিন আহমেদও এটা নিয়ে উদ্বিগ্ন।
ক্রিকেট বলে উজ্জ্বলতা ধরে রাখতে লালা ব্যবহারের প্রচলন দীর্ঘদিনের। ওয়েলিংটন টেস্টের পর বোলারদের আবারও সুবিধা বাড়াতে বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে মত দিয়েছিলেন ভারতের অধিনায়ক শুবমান গিল। তাঁর এই প্রস্তাবে সমর্থন জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ব্যাটিং কিংবদন্তি অ্যালিস্টার কুক।
দক্ষিণ আফ্রিকা সফরের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। টেস্ট সিরিজে ধবলধোলাই তো হয়েছেই। এমনকি হারের ধরনও দৃষ্টিকটু। তবে তাসকিন আহমেদের আশা, টেস্টের ব্যর্থতা ভুলে সাদা বলের সিরিজে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।
শেষ ওভারের নাটকীয়তায় জমে উঠেছিল সিডনিতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার চতুর্থ টি-টোয়েন্টি। জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র ১২ রান। তবে কয়দিন আগে অভিষেক হওয়া ইংলিশ পেসার হেনরি ক্রোকম্বের দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি অস্ট্রেলিয়া। ৭ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে ইংল্যান্ড।
