
Untimely Death Signs: চন্দ্র পর্বতে কাটা চিহ্ন থাকলে ব্যক্তির পুকুর, নদী ও সমুদ্রে ডুবে মৃত্যুর আশঙ্কা থাকে।Ei Samay
Published on
:
1 min read
এই সময়, কুমারগঞ্জ: পুরোনো খুনের মামলায় একাধিকবার পুলিশ বাড়িতে এসে খোঁজ করে গিয়েছেন। কিন্তু ভিন রাজ্যে কাজ করার কারণে বাড়িতে পাননি তাঁকে। শেষ পর্যন্ত তাঁর নামে ওয়ারেন্ট বের হয়।
পুজোর সময় বাড়িতে আসতেই পুলিশ খোঁজ খবর নিতে শুরু করে। সেই আতঙ্কের জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন ভোলা হাঁসদা (৪৭) নামে এক ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুমারগঞ্জ থানার পুলিশ। পরে পুলিশ দেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। মৃতের বাড়ি কুমারগঞ্জ থানার তাজপুরে। তবে বর্তমানে তিনি কুমারগঞ্জ ব্লককে মোহনা গ্রাম পঞ্চায়েতের কাঁটাকোলে থাকতেন।
জানা গিয়েছে, ভোলা হাঁসদা প্রথম স্ত্রীর সঙ্গে তাঁর বাড়িতে ঘরজামাই থাকতেন। কিন্তু কয়েক বছর আছে প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে দ্বিতীয় বিয়ে করেন। তবে সেই স্ত্রীও অন্যত্র চলে যান। বর্তমানে একাই বাড়তে থাকতেন তিনি। কর্মসূত্রে ভিন রাজ্যে থাকলেও পুজোর আগে তিনি বাড়ি ফিরে আসেন। এদিকে তাঁর বিরুদ্ধে মামলা চলায় আর্থিক সমস্যায় পড়েন।
কয়েকবার আদালতে হাজিরা এড়ানোয় ভোলার নামে ওয়ারেন্ট ইস্যু হয়। মামলার টাকা কোথা থেকে আসবে এবং পুলিশের ভয়ে দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। এদিন ভোরবেলায় বাড়ির পাশে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য বুলি কিস্কু বলেন, 'আজ সকালে ভোলা গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন। তাঁর নামে পুলিশ কেস ছিল। ওই বাড়িতে একাই থাকত। তবে কী কারণে আত্মঘাতী হয়েছেন, তা পরিষ্কার নয়।' পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে।