
বুড়িচং পীরযাত্রাপুরকে স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়তে চান মোঃ আব্দুল কাদের ভূঁইয়া
নিজস্ব প্রতিবেদক
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী ৫ নং পীরযাত্রাপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান বিশিষ্ট সমাজ সেবক আমেরিকা প্রবাসী মো: আব্দুল কাদের ভুঁইয়া। তিনি বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৭ ইং সনে জন্মগ্রহণ করেন। তিনি ছাত্র জীবন থেকেই বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হন। তিনি গোবিন্দপুর ডাক্তার ছিদ্দিকুর রহমান ভুঁইয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার প্রতিষ্ঠাতা এবং ডাক্তার ছিদ্দিকুর রহমান ভুঁইয়া প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। তিনি ১৯৯১ সনে স্মাতক ডিগ্রী অর্জন করেন। তাঁর পক্ষে এলাকার নেতৃবৃন্দরা গতকাল ২৫ অক্টোবর সাংবাদিকদের জানান-টেকসই উন্নয়নের মাধ্যমে স্মার্ট ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চান মোঃ আব্দুল কাদের ভূঁইয়া। এছাড়া,ক্ষুদা ও দারিদ্র্যমুক্ত গণতান্ত্রিক বৈষম্যহীন, অপরাধমুক্ত সুখী সমৃদ্ধ নিরাপদ মানবিক পীরযাত্রাপুর ইউনিয়ন নির্মাণের লক্ষে নেতৃবৃন্দরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ও অঙ্গীকার পোষণ করেন।
পাশাপাশি উঠতি বয়সের ছেলেমেয়েদেরকে খেলাধুলায় আরও উৎসাহ প্রদানের লক্ষ্যে গোবিন্দপুর গোমতি স্টেডিয়ামকে আরো আধুনিক ও দৃষ্টিনন্দন করার করার প্রত্যয় করেন। গোবিন্দপুর বাজার সহ ইউনিয়নের অন্যান্য বাজারগুলোকে উন্নয়নের জন্য বিশেষ ভূমিকা রাখবেন। মাদক, জুয়া,সন্ত্রাস ও রাহাজানি মুক্ত সমাজ ব্যবস্থা গঠন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নের অঙ্গীকার নিয়ে এগিয়ে যেতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দিতে গিয়ে ইউনিয়নের জনগণের জন্য তিনি আরো যে কাজ গুলো করতে চান তা নিম্নরূপ: এলাকার কলেজ, প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলোর মানোন্নয়ন এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা করা। মাদকমুক্ত সমাজ: তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বৃদ্ধি এবং পাড়া-মহল্লায় নজরদারী বাড়ানো। ইউনিয়নের প্রতিটি গ্রাম ও পাড়ার কাঁচা রাস্তাগুলো পাকাকরণ এবং ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো দ্রুত মেরামতকরণ। জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা। এছাড়া,কৃষি কাজের সুবিধার্থে এবং যাতায়াত সহজ করতে প্রয়োজনীয় স্থানে ছোট-বড় কালভার্ট ও ব্রিজ নির্মাণ। গুরুত্বপূর্ণ মোড় ও বাজারগুলোতে নিরাপত্তার স্বার্থে সিসিটিভি ক্যামেরা স্থাপন। পরিশেষে তিনি- দলমত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পীরযাত্রাপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন গড়ার পাশাপাশি স্মার্ট ইউনিয়ন গড়ার প্রত্যয় করতে চান মো: আব্দুল কাদের ভুঁইয়া।
ক্যাটেগরি: রাজনীতি
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি
