সময় যত গড়াচ্ছিল ততই যেন লন্ডনের বিখ্যাত প্যালাডিয়াম থিয়েটারে উত্তেজনা বাড়ছিল। একের পর পর এক পুরস্কার দেওয়ার পর এলো সেই মাহেন্দ্রক্ষণ। যেটার জন্য অপেক্ষায় ছিলেন বিশ্বের কোটি ফুটবলপ্রেমী। কার হাতে উঠবেন এবারের ব্যালন ডি’অর।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) লন্ডনের বিখ্যাত প্যালাডিয়াম থিয়েটারে পুরুষ ব্যালন ডি’অর জয়ীর নাম ঘোষণা করতে মঞ্চে উঠলেন সাবেক ব্রাজিলিয়ান তারকা রোনালদো নাজারিও। তখন থেকেই সবচেয়ে উ’সব মূখর হয়ে উঠল পুরো হলরুম।
এরপর ঘোষণা করা হলো কাঙ্খিত সেই নাম। ২০২৬ ব্যালন ডি’অর জয়ী হ্যারি কেইন। তার হাতে পুরস্কার তুলে দেন দুইবারের ব্যালন ডি’অর জয়ী ব্রাজিলিয়ান রোনালদো।
গত মৌসুমে দারুণ পারফরম্যান্সেরই পুরস্কার পেলেন তিনি। বায়ার্ন মিউনিখের হয়ে রীতিমতো গোল মেশিনে পরিণত হয়েছিলেন ৩৩ বছর বয়সী এই ইংলিশ তারকা।
গত মৌসুমে দারুণ পারফরম্যান্সেরই পুরস্কার পেলেন তিনি। বায়ার্ন মিউনিখের হয়ে রীতিমতো গোল মেশিনে পরিণত হয়েছিলেন ৩৩ বছর বয়সী এই ইংলিশ তারকা। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গত মৌসুমে ইংলিশ তারকা ৬৫ ম্যাচে গোল করেন মোট ৭৩টি, সঙ্গে অ্যাসিস্ট ছিল আটটি।
শুধু তাই নয়। দারুণ এই পারফরম্যান্স দিয়ে তার দল বায়ার্ন মিউনিখকে জিতিয়েছেন বুন্দেসলিগা, জার্মান কাপ ও জার্মান সুপার কাপ।
বিস্তারিত আসছে...
সংশ্লিষ্ট সংবাদ: ব্যালন ডি’অর
৩৭ মিনিট আগে
১ ঘন্টা আগে
১ ঘন্টা আগে
