সাধারণত মানুষ তাঁর প্রিয়জনের কাছে নিজেকে সব থেকে বেশি নিরাপদ মনে করেন। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তাঁর বাবা, দাদা বা ভাই, প্রেমিক কিংবা স্বামী বিশ্বস্ত মানুষ হন, একই ভাবে তাঁর কাছের হন মহিলারাও। কেন এই কথা বলছি ভাবছেন নিশ্চয়ই?
গার্ডিয়ান পত্রিকায় এক সাক্ষাৎকারে উইমেনস এইড (Women's Aid)-এর ফেমিসাইড চিফ এগজ়িকিউটিভ সারাহ বেনসন জানান, ধন-সম্পদের নিরিখে আয়ারল্যান্ড বিশ্বের অন্যতম বিত্তশালী দেশ। যদিও সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা যাচ্ছে, আয়ারল্যান্ডে মহিলাদের হত্যার ঘটনার হার উদ্বেগজনক ভাবে বেড়েছে এবং অধিকাংশ ক্ষেত্রেই খুনি বা আততায়ী তাঁদের পূর্ব পরিচিত। এমনকী কোনও কোনও ক্ষেত্রে মৃতের বর্তমান বা প্রাক্তন পার্টনারও ।
আয়ারল্যান্ডের শীর্ষস্থানীয় নারী অধিকার সংগঠন উইমেনস এইড (Women's Aid)-এর ফেমিসাইড ওয়াচ রিপোর্ট অনুযায়ী, টানা দু'দশক ধরে নারী হত্যার সংখ্যা কমার পরে সাম্প্রতিক বছরগুলোতে তা আবারও দ্রুত হারে বাড়তে শুরু করেছে। ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত আয়ারল্যান্ডে ১৩ জন মহিলা খুন হয়েছেন, ২০২৫ সালের (৭ জন) তুলনায় যা প্রায় দ্বিগুণ। ১৯৯৬ থেকে ২০০০ সালের মধ্যে মহিলা খুনের সংখ্যা ছিল ৬৭। ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত সেই সংখ্যা কমে হয়েছে ৩১ জন। কিন্তু ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে সেই সংখ্যা বেড়ে ৪০ হয়েছে।
১৯৯৬ সাল থেকে তদন্ত ও আদালতের নিষ্পত্তি হওয়া ২৩৫টি মামলা সামনে এসেছে।
৮৯% মহিলা পরিচিত পুরুষের দ্বারা খুন হয়েছেন।
৫৭% মহিলার ক্ষেত্রে খুনি ছিলেন তাঁর বর্তমান বা প্রাক্তন সঙ্গীর দ্বারা।
পুরুষ আত্মীয়ের হাতে খুন হয়েছেন ৩২% মহিলা।
তবে এর মধ্যে ১১% মহিলাকে অপরিচিত পুরুষ খুন করেছেন।
এই ঘটনায় প্রত্যেক মহিলারা ছিলেন ২৬ থেকে ৩৫ বছর বয়সি।
১৯৯৬ সাল থেকে তথ্য সংগ্রহ শুরু করার পর থেকে এখন পর্যন্ত আয়ারল্যান্ডে মোট ২৯১ জন নারী সহিংস মৃত্যুর শিকার হয়েছেন। তদন্ত ও আদালতের নিষ্পত্তি হওয়া ২৩৫টি মামলার বিশ্লেষণে দেখা গেছে, অপরিচিতদের চেয়ে মহিলাদের নিজের বাড়ির এবং পরিচিত মানুষরাই আততায়ী।
সমীক্ষায় দেখা গিয়েছে, আততায়ীরা বেশির ভাগ ক্ষেত্রেই পরিচিত পুরুষ। সার্বিকভাবে ৮৯% মহিলা এমন কোনও পুরুষের হাতে নিহত হয়েছেন, যাকে তাঁরা আগে থেকেই চিনতেন। এর মধ্যে ৩২% ক্ষেত্রে খুনি ছিলেন কোনও পুরুষ আত্মীয় বা পরিচিত ব্যক্তি। মাত্র ১১% ক্ষেত্রে অপরিচিত ব্যক্তির হাতে খুন হওয়ার ঘটনা ঘটেছে। এও দেখা গিয়েছে, নিহত মহিলাদের প্রতি তিনজনের মধ্যে দু'জন, অর্থাৎ ৬৮% নারী খুন হয়েছেন তাঁদের নিজেদের বাড়িতেই।
১. গত পাঁচ বছরে আয়ারল্যান্ডে নারীদের হত্যার হার কতটা বেড়েছে?
Women's Aid-এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০১৬–২০২০ সময়ের তুলনায় ২০২১–২০২৫ সময়ে আয়ারল্যান্ডে সহিংসভাবে নারী হত্যার ঘটনা ২৯% বৃদ্ধি পেয়েছে।
২. এই হত্যাকাণ্ডগুলোর পেছনে মূলত কারা জড়িত?
সমাধান হওয়া মামলাগুলোর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, প্রায় ৮৯% ক্ষেত্রেই ভুক্তভোগী নারীরা তাঁদের পরিচিত কোনো পুরুষের হাতে খুন হয়েছেন। এর মধ্যে ৫৭% ক্ষেত্রে বর্তমান বা প্রাক্তন জীবনসঙ্গী এবং ৩২% ক্ষেত্রে পুরুষ আত্মীয় বা পরিচিত ব্যক্তিরা জড়িত ছিলেন।
পরিসংখ্যান অনুযায়ী, নিহত নারীদের দুই-তৃতীয়াংশেরও বেশি (প্রায় ৬৮%) তাঁদের নিজ বাড়িতেই খুন হয়েছেন।
৪. কোন বয়সের নারীরা এই সহিংসতার শিকার সবচেয়ে বেশি হচ্ছেন?
তথ্য অনুযায়ী, নিহত নারীদের মধ্যে এক-চতুর্থাংশেরও বেশি (২৬%) ২৬ থেকে ৩৫ বছর বয়সি।
৫. এই ধরনের হত্যাকাণ্ডের আগে কোনো সতর্কতামূলক লক্ষণ দেখা যায় কি?
বিশেষজ্ঞদের মতে, সঙ্গীর হাতে খুনের ঘটনা হঠাৎ করে ঘটে না। সম্পর্ক বিচ্ছেদ, অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক আচরণ (coercive control), শ্বাসরোধের চেষ্টা, হত্যার হুমকি এবং পিছু নেওয়ার (stalking) মতো বিষয়গুলো এর প্রাথমিক সতর্কতামূলক লক্ষণ হিসেবে কাজ করে।
