নিজস্ব ছবি এই সময়
Published on
:
1 min read
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ বিপর্যয়ের আশঙ্কায় সতর্ক পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। ২৭ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দিঘা, তাজপুর ও মন্দারমণিতে সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি। মাইকে পর্যটক ও বাসিন্দাদের সতর্ক করছে পুলিশ প্রশাসন। ২৬ অক্টোবরের মধ্যে মৎস্যজীবীদের ফিরে আসতে বলা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরও।
