দেশে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকার অনুমোদন দিলে পুলিশ প্রয়োজনে ক্রসফায়ার করতেও পিছপা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সুখি-সমৃদ্ধশালী বাংলাদেশ, আপনাদের প্রকৃত স্বস্তি-শান্তি দেয়ার জন্য, অর্থনৈতিক উন্নয়নের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। সেখানে আপনারা সহযোগিতা করুন।
পুলিশ সদস্যদের কাজ করার পরিবেশ প্রয়োজন উল্লেখ করে আইজিপি বলেন, আমরা যদি লাঠিপেটা করি তাহলে বলেন ফ্যাসিস্ট পুলিশ। আর আমরা যদি নীরবে থাকি তাহলে বলবেন দুর্বল পুলিশ। আমাকে তো কাজ করার পরিবেশ দিতে হবে।
শান্তিতে বসবাস করতে হলে পুলিশের বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশের প্রয়োজন রয়েছে।
আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানো ঠিক নয়। সমালোচনা করেন রাজধানীর ভাটারায় অতিরিক্ত আইজিপির বাড়িতে গোয়েন্দা পুলিশের অভিযান নিয়ে দেশের ১০১ বিশিষ্ট নাগরিকের বিবৃতির।
পাড়া-মহল্লায় মাদকের বিস্তার এবং মাদক কারবারের সঙ্গে পতিত আওয়ামী লীগের পাশাপাশি পুলিশের কিছু সদস্যের সম্পৃক্ততার অভিযোগও তুলে ধরেন তিনি। আইজিপি জানান, গত দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে।
জাতিকে বিভ্রান্ত করতে গুজব ছড়াচ্ছে পতিত আওয়ামী লীগ মন্তব্য করে তাতে কান দেয়ার আহ্বান জানান আইজিপি।
