বৃক্ষ দেয় যে গাছের ছায়া
সবুজঘেরা বনের মায়া-
নিশ্বাসে দেয় অক্সিজেন আর
দেয় জ্বালানি কাঠ,
দেয় উপহার ফুলের হাসি
মন ভোলানো মোহন বাঁশি
শস্য শ্যামল মাঠ।
গাছের ফলে করছি আহার
কতক প্রাণী পাখি আবার-
বৃক্ষে বাঁধে বাসা,
ঔষধি গুণ আছে যে তাই-
বৃক্ষ নিধন কাজটি যে ভাই
ভীষণ সর্বনাশা।
পৃথিবীতে বৃক্ষ হলো
বন্ধু সবার সেরা,
বৃক্ষ মানেই বেঁচে থাকা
প্রাণ-প্রকৃতিঘেরা।
