এসআরবির সহায়তা নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চারটি গোয়েন্দা দল এ অভিযান চালায়।
Published : 26 Oct 2026, 01:04 PM
Updated : 26 Oct 2026, 01:04 PM
মধ্যরাতে গুলশানের কিংফিশার রেস্তোরাঁয় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের চারটি গোয়েন্দা দল।
এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুল্ক ফাঁকি দিয়ে অ্যালকোহল বিক্রির খবর পেয়ে রোববার মধ্যরাতে এ বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে সহযোগিতা দেয় এসআরবি।
প্রায় তিন ঘণ্টার এ অভিযানে বিপুল পরিমাণ অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় জব্দ করা হয়, যার বৈধ কাগজপত্র রেস্তোরাঁ কর্তৃপক্ষ দেখাতে পারেনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরে সংবাদ সম্মেলন করে অভিযানে জব্দ করা পণ্যের বিবরণ, প্রাথমিক অনুসন্ধানে প্রাপ্ত তথ্য, সম্ভাব্য শুল্ক-কর ফাঁকির তথ্য এবং আইনি পদক্ষেপের বিষয়ে জানানো হবে।
এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (টিআইআইইউ) এবং মূল্য সংযোজন কর নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এ অভিযানে অংশ নেয়।
