তারাপীঠের হোটেলে ভোররাতে আগুন, ১২ জনকে উদ্ধার পুলিশের
তারাপীঠ সংলগ্ন হোটেলে ফের অগ্নিকাণ্ডের ঘটনা। রামপুরহাট থেকে তারাপীঠ যাওয়ার রাস্তার ধারে গডস কাউন্টি হোটেলের ২০১ নম্বর ঘরে ভোররাত পৌনে চারটে নাগাদ আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও রামপুরহাট থানার পুলিশ। তাঁদের তৎপরতায় হোটেল থেকে ১২ জন পর্যটক ও কর্মীকে নিরাপদে বের করে আনা হয় এবং আগুন নেভানো হয়।