যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। এই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানের কেমিক্যাল ইঞ্জিনিয়ায়রিং বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি।
প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। শূন্যপদ একটি। প্রতি মাসে ২৫ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কেমিস্ট্রি-সহ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাস্টার অফ টেকনোলজি বা মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও, রসায়ন বা পরিবেশবিজ্ঞান বিষয়ে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। আইরোনিক কেমস্ট্রিতে জ্ঞান থাকলে অগ্রাধিকার মিলবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ৪ নভেম্বর বেলা সাড়ে ১২টা থেকে ইন্টারভিউ শুরু হবে। তবে তার আগে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এ জন্য প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (jadavpuruniversity.in) ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র সংগ্রহ করা যাবে। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।
