পিরোজপুরের ঘটনা তদন্তে জামায়াতের ২ সদস্যের কমিটি
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠকে পিরোজপুরে সংঘটিত সাম্প্রতিক ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে পিরোজপুরে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এতে সংগঠনের কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হবে।
তদন্ত কমিটির সদস্যরা হলেন—সাইফুল আলম খান মিলন এমপি ও নূরুল ইসলাম বুলবুল এমপি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তদন্ত কার্যক্রমে কমিটিকে সার্বিক সহযোগিতা করার জন্য স্থানীয় সংগঠনকে নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
