ব্লেজ়ারই পরেন। সব সময়েই স্যুটেড-বুটেড থাকতেই দেখা যায় তাঁকে। তবে সোমবার মুম্বইয়ে ব্রিটেনের প্রিন্স উইলিয়ামকে দেখা গেল ভারতীয় পোশাকে। তাতে আবার বাংলার তাঁত শিল্পের ছোঁয়া। স্ত্রী কেট মিডলটন অবশ্য পাশ্চাত্যের ঢঙেই সেজেছিলেন।
ষষ্ঠ বার্ষিক ‘আর্থশট প্রাইজ় সামিট’-এ যোগ দিতে তিন দিনের সফরে ভারতে এসেছেন কেট এবং উইলিয়াম। পরিবেশ ও জলবায়ু সঙ্কটের মোকাবিলায় ২০২০-তে এই সামিট চালু করেছিলেন প্রিন্স অফ ওয়েলস নিজেই। সামিটের প্রথম দিনের অনুষ্ঠানে মুম্বইয়ের বলার্ড এস্টেটে তাঁরা পৌঁছতেই চমকে ওঠেন সবাই। নেপথ্যে যুবরাজের পোশাক।
উইলিয়াম পরেছিলেন সাদা শার্ট। হাতা ভাঁজ করে গোটানো। তার উপরে নীল রঙের নেহরু জ্যাকেট। সঙ্গে গাঢ় নীল প্যান্ট আর বাদামি জুতো। সাবেকি আর আধুনিকতার মেলবন্ধন যেন। কিন্তু নজর কেড়েছে তাঁর নেহরু জ্যাকেট। ভারতীয় পোশাক প্রস্তুতকারী সংস্থা ‘কার্ডো’-র তৈরি এই জ্যাকেটের বিশেষত্ব লুকিয়ে বুননে।
বাংলার কারিগরদের তাঁতে বোনা সুতির কাপড় দিয়ে তৈরি করা হয়েছে জ্যাকেটটি। কাপড় বোনার সময় মূল সুতোর পাশাপাশি অতিরিক্ত সুতো ব্যবহার করে বিশেষ নকশা ফুটিয়ে তোলা হয়। উইলিয়ামের জ্যাকেটেও ছিল সেই শৈলীর ছোঁয়া, যা একই সঙ্গে স্টাইলিশ এবং আরামদায়ক। উইলিয়ামের হাত ধরে আন্তর্জাতিক মঞ্চে বাংলার তাঁত শিল্পের পরিচিতি আরও বাড়ল বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।
কেটের পরনে ছিল আমেরিকান ব্র্যান্ড ভেরোনিকা বিয়ার্ডের পেস্তা-সবুজ রঙের ডাবল-ব্রেস্টেড ব্লেজ়ার। সঙ্গে গোড়ালি পর্যন্ত সাদা লম্বা ট্রাউজ়ার। পায়ে কালো ও বেজ রঙের ফ্ল্যাট জুতো। সব মিলিয়ে ছিমছাম পোশাকই বেছে নিয়েছিলেন তিনি। উল্লেখ্য, ২০১৬-র পরে প্রথম বার ভারতে পা রাখলেন উইলিয়াম ও কেট। আগামী কাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁদের।
১. প্রিন্স উইলিয়ামের নেহরু জ্যাকেটের বিশেষত্ব কী?
জ্যাকেটটি বাংলার কারিগরদের হাতে বোনা সুতির কাপড় দিয়ে তৈরি। এর বুননে অতিরিক্ত সুতো ব্যবহার করে বিশেষ নকশা ফুটিয়ে তোলা হয়েছে।
২. প্রিন্স উইলিয়ামের জ্যাকেটটি কোন সংস্থার তৈরি?
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় পোশাক প্রস্তুতকারী সংস্থা KARDO জ্যাকেটটি তৈরি করেছে।
৩. জ্যাকেট তৈরিতে কোন বুননশৈলী ব্যবহার করা হয়েছে?
Extra-weft বা অতিরিক্ত সুতো ব্যবহার করে নকশা তৈরির বিশেষ বুননশৈলী ব্যবহার করা হয়েছে। এতে কাপড়ের মূল কাঠামো অপরিবর্তিত রেখেই নকশা ফুটিয়ে তোলা যায়।
৪. কোথায় এই পোশাক পরেছিলেন প্রিন্স উইলিয়াম?
১৬ নভেম্বর ২০২৬-এ মুম্বইয়ের বলার্ড এস্টেটে সচিন তেন্ডুলকরের সঙ্গে গলি ক্রিকেট খেলার অনুষ্ঠানে এই পোশাক পরেছিলেন তিনি।
কেট মিডলটন পরেছিলেন আমেরিকান ব্র্যান্ড Veronica Beard-এর হালকা সবুজ ব্লেজ়ার, সাদা ট্রাউজ়ার এবং কালো-বেজ় রঙের ফ্ল্যাট জুতো।
