প্রকাশিত: ১৫:৪৭, ২৭ অক্টোবর ২০২৬ আপডেট: ১৫:৪৯, ২৭ অক্টোবর ২০২৬
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ে উদ্ধারকৃত ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হচ্ছে
চট্টগ্রাম জেলার ১৭টি থানায় হারানো মোবাইল ফোন সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে প্রযুক্তিনির্ভর অনুসন্ধানের মাধ্যমে ১০৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (২৭ অক্টোবর) পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, জনগণের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হারানো মালামাল উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে জেলা পুলিশ কাজ করছে। তিনি দায়িত্ব গ্রহণের পর জেলার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা হারানো মোবাইল ফোন উদ্ধারে বিশেষ অভিযান শুরু করে। জেলার ১৭টি থানায় মোবাইল হারানোর ঘটনায় দায়ের করা জিডিগুলো পর্যালোচনা করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার সমন্বয়ে অনুসন্ধান চালিয়ে ১০৭টি ফোন উদ্ধার করা হয়।
