কালবেলা · রাজনীতি
জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
২৭/১০/২০২৬

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের স্থানীয় সময় মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টা ৪৫ মিনিটে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ শীর্ষ বৈঠক শুরু হয় বলে জানান প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন।
এর আগে সকাল ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। সেখানে বাংলাদেশ সরকারের প্রধানকে সুসজ্জিত সশস্ত্র বাহিনীর একটি দল ‘গার্ড অব অনার’ প্রদান করে।
গার্ড অব অনার পরিদর্শন ও আনুষ্ঠানিকতা শেষে দুই দেশের প্রধানমন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে উচ্চপর্যায়ের এই শীর্ষ বৈঠকে মিলিত হন।
মূল প্রতিবেদনে যান ↗