আজকাল ওয়েবডেস্ক: সোমবার সকালে মেঘালয়ের পূর্ব গারো জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্র ৩। ভূমিকম্পটি ৫ কিলোমিটার গভীরে উৎপন্ন হয় এবং এর কেন্দ্রস্থল ছিল ২৫.৬০২ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯০.৬৯৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূমিকম্পটি সকাল ৬টা ৩৮ মিনিটে হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)।
https://x.com/PTI_News/status/2114541704665788844
এনসিএস ‘এক্স’- পোস্টে উল্লেখ 'ভূমিকম্পের মাত্রা: ৩.০, সময়: ২৬/১০/২০২৬ সকাল ৬:৩৮:২৪ (আইএসটি), অক্ষাংশ: ২৫.৬০২ উত্তর, দ্রাঘিমাংশ: ৯০.৬৯৫ পূর্ব, গভীরতা: ৫ কিমি, অবস্থান: পূর্ব গারো পাহাড়, মেঘালয়।' ভূমিকম্পের প্রভাব সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে, ১৮ অক্টোবর মণিপুরের কামজং জেলায় ৩.০ মাত্রার একটি ভূমিকম্পের কথা জানিয়েছিল এনসিএস। সন্ধ্যা ৬টা ১৩ মিনিটের দিকে ঘটা এই ভূমিকম্পটির গভীরতা ছিল ৭২ কিলোমিটার এবং এর কেন্দ্রস্থল ছিল ২৪.৯০৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯৪.৩৮৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এনসিএস-এর তথ্য অনুযায়ী: 'ভূমিকম্পের মাত্রা: ৩.০, সময়: ১৮/১০/২০২৬ সন্ধ্যা ৬:১৩:০৮ (আইএসটি), অক্ষাংশ: ২৪.৯০৯ উত্তর, দ্রাঘিমাংশ: ৯৪.৩৮৪ পূর্ব, গভীরতা: ৭২ কিমি, অবস্থান: কামজং, মণিপুর।'
