মুকুটমণিপুর ব্যারেজের জল ছাড়তেই ভাসল বাঁশের সাঁকো, ভোগান্তিতে মেদিনীপুর সদর ব্লকের বাসিন্দারা
মুকুটমণিপুরে কংসাবতী নদীর ব্যারেজ থেকে জল ছাড়ায় হু হু করে বেড়েছে শাখা নদীগুলির জলস্তর। জলের অতিরিক্ত চাপে মেদিনীপুর সদর ব্লকের মনিদহ ও কংসাবতীর বেশ কিছু বাঁশের সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন। বাধ্য হয়ে জীবনের ঝুঁকিতেই নৌকায় নদী পারাপার করছেন সাধারণ মানুষ।