সিলেট ভয়েস ডেস্ক · ২৭ অক্টোবর, ২০২৬ ৩:৪৭ অপরাহ্ন
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী শনিবার (৩১ অক্টোবর) ফল প্রকাশ করা হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। তবে পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে নতুন তারিখ নির্ধারণ করা হয়।
এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়।
এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। ফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন এসব পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।
গুগলে আমাদের খবর পেতে
