নরসিংদীর রায়পুরায় ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ১৪০ রাউন্ড কার্তুজসহ স্বপ্না আক্তার (৪২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার বিকেলে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) ভোর ৪টা ২০ মিনিটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় এ অভিযান চালানো হয়। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ঢাকাগামী এনা পরিবহনের বাসটিতে তল্লাশি করা হয়। এ সময় যাত্রী স্বপ্না আক্তারের কাছ থেকে ১৪০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পরে তাঁকে আটক করে পুলিশ।
আটক স্বপ্না আক্তার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাদুঘর এলাকার মৃত আব্দুস সামাদের স্ত্রী।
ওসি আরও জানান, এ ঘটনায় রায়পুরা থানায় মামলা হয়েছে। উদ্ধার করা গুলিগুলো কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নেওয়া হচ্ছিল এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
যে আই
