ভারতে E100 বা প্রায় বিশুদ্ধ ইথানলে চালিত গাড়ি চলাচলে অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। সোমবার নির্দেশিকা জারি করে মোটর ভেহিকল আইনে সংশোধন এনেছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক। নতুন নিয়ম অনুযায়ী, যে সমস্ত গাড়ি E20 থেকে E100 পর্যন্ত ইথানল মিশ্রিত জ্বালানিতে চলতে সক্ষম, কেবল সেই গাড়িতেই ২০ শতাংশের বেশি ইথানল মিশ্রিত পেট্রল ব্যবহার করা যাবে। অন্যদিকে, E20 বা সম্পূর্ণ পেট্রলচালিত গাড়িতে ২০ শতাংশের বেশি ইথানল মিশ্রিত জ্বালানি ব্যবহার করা যাবে না।