তিতাসে ৯৫৫ কার্ডধারীর মধ্যে টিসিবির পণ্য বিক্রি
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:১৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নে তালিকাভুক্ত ৯৫৫ জন কার্ডধারীর মধ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৯টার দিকে মজিদপুর ইউনিয়ন পরিষদে এ কার্যক্রম পরিচালিত হয়। এতে তালিকাভুক্ত ৯৫৫ জন কার্ডধারীর জন্য টিসিবির নির্ধারিত পণ্য বিক্রির ব্যবস্থা করা হয়।এ সময় উপস্থিত ছিলেন মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম সরকার, ট্যাগ অফিসার ও উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইব্রাহীম খলিল, ইউপি সচিব মো. আনোয়ার হোসেন, টিসিবির ডিলার এনামুল হকসহ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্যরা।
